Delhi: দিল্লি থেকে বিপুল পরিমাণের নিষিদ্ধ মাদক উদ্ধার করল নারকোটিক্স বিভাগ, গ্রেফতার চার অভিযুক্ত

আবারও রাজধানী থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক। জানা যাচ্ছে, দিল্লি পুলিশের নারকোটিক্স বিভাগ (Anti-Narcotics Cell) পূর্ব জেলা থেকে ২৪৫.৫০০ কেজি গাজা উদ্ধার করে। আর সেই সঙ্গে চার ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, এরা একটি চক্র চালাতো, সেখানে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় কয়েক কোটি টাকার মাদক। এছাড়া একটি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। পুলিশসূত্রের খবর, এই গাড়িতে করেই মাদক পাচার করত অভিযুক্তরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের অনুমান, এই চক্রে আরও অনেকে জড়িত রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement