Thane: মুম্বই শহরতলীতে পুকুরে জল আনতে গিয়ে জলে ডুবে পাঁচ জনের মৃত্যু

মুম্বই শহরতলী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। মুম্বইয়ের অদূরে থানে জেলার কল্যাণে একই পরিবারের পাঁচ জনের জলে ডুবে মৃত্যু হল।

Image used for representational purpose | (Photo Credits: PTI)

মুম্বই শহরতলী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। মুম্বইয়ের অদূরে থানে জেলার কল্যাণে একই পরিবারের পাঁচ জনের জলে ডুবে মৃত্যু হল। মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ গ্রামীনের ডোমবিলি এলাকার এক পুকুরে গতকাল রাতে জল তুলতে যান কয়েক জন। দু জন জল তুলতে গিয়ে সেই পুকুরে পা পিছলে পড়ে গেলে, তাঁকে বাঁচাতে আরও দু জন নামেন। এভাবেই একই পরিবারের পাঁচজনের সলিল সমাধি হয়।

পুলিশ এসে ডুবুরী ও ক্রেনের সাহায্যে পুকর থেকে পাঁচটি দেহ উদ্ধার করে। এই মর্মান্তিত দুর্ঘটনা ও মৃত্যুগুলির পিছনে অন্য কোনও কারণ বা রহস্য আছে কি না তার তদন্ত শুরু হয়েছে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement