Varanasi: মহাকুম্ভে যাওয়ার পথে বারানসীতে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত পাঁচ, আহত অনেকে
মহাকুম্ভে যাওয়ার পথে বারানসীতে দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হল ৫ জনের। আহত কমপক্ষে ৯ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারানসীর মির্জা মুরানা থানা এলাকার রুপাপুর গ্রামে।
মহাকুম্ভে (Mahakumbh) যাওয়ার পথে তে দুর্ঘটনা। আর তাতেই মৃত্যু হল ৫ জনের। আহত কমপক্ষে ৯ জন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারানসীর (Varanasi) মির্জা মুরানা থানা এলাকার রুপাপুর গ্রামে। হতাহতরা সকলেই কর্ণাটকের বিদারের লাদাগেরি এলাকার বাসিন্দা। জানা যাচ্ছে, এদিন একটি ক্রুজার জিপ গাড়িতে জনা ১৪ পূর্ণার্থী প্রয়াগরাজের উদ্দেশ্য যাচ্ছিলেন। সেই সময় উল্টোদিক থেকে একটি লরি এসে সজোরে গাড়িতে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা এসে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা ৫ জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের এখনও চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘাতক লরির চালক এখনও গ্রেফতার হয়েছে কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি।
দেখুন পোস্ট
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Mumbai: মুম্বইয়ের রাস্তায় ইলেকট্রিক রিক্সোর ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের, গ্রেফতারি এড়াতে থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের
Advertisement
Advertisement