Delhi Fire: দিল্লিতে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, হত ১, আহত ২ দমকলকর্মী, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে

ভরদুপুরে দিল্লির মতিয়া খান এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ। জানা যাচ্ছে, একটি দোকানে ঘটনাটি ঘটেছে। আর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির।

ভরদুপুরে দিল্লির মতিয়া খান (Motia Khan) এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ। জানা যাচ্ছে, একটি দোকানে ঘটনাটি ঘটেছে। আর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত ২ দমকলকর্মী। স্থানীয়রা জানিয়েছেন, আচমকাই দোকান থেকে বিস্ফোরণের শব্দ আসে। ঘটনাস্থলে গিয়ে দেখে আগুনে জ্বলছে দোকানটি। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে চলে আসে দমকলের চারটি ইঞ্জিন। যদিও দোকানের মধ্যে আরও কয়েকটি সিলিন্ডার ছিল, ফলে একের পর এক বিস্ফোরণ ঘটে। আর তাতেই আহত হন দুই দমকলকর্মী। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘন্টাখানেকের মধ্যে অবশ্য আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও কিছু জানা যায়নি। এবং আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement