FIH Olympic Qualifiers: জার্মানির কাছে সেমিতে হার, প্যারিসের টিকিট পেতে আজ জাপানের বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় মহিলা হকি দলকে (দেখুন পোস্ট)

মহিলাদের হকিতে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন টুর্নামেন্টের সেমিফাইনালে  ভারত গতকাল জার্মানির কাছে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। নির্ধারিত সময়ে খেলার ফল ২-২ ছিল। প্রথমে ১ গোলে এগিয়ে থাকলেও পরে জার্মানি ২ গোলে এগিয়ে যায়। খেলা শেষের আগের মুহুর্তে ঈশিকার গোলে সমতা ফেরায় ভারত। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হার মানতে হয় ভারতের মেয়েদের।

 

তবে আজ বিকাল ৪.৩০টায় আবার মাঠে নামবেন দীপিকা, ঈশিকারা। তৃতীয় স্থানের জন্য তাঁদের লড়াই জাপানের বিরুদ্ধে।  আসন্ন প্যারিস অলিম্পিক্সে যোগ্য়তা অর্জনের জন্য আজকের ম্যাচটি জিততেই হবে ভারতকে। আটটি দেশকে নিয়ে খেলা এই টুর্নামেন্ট থেকে শীর্ষ স্থানে থাকা তিনটি দল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে সরাসরি যোগ্যতা অর্জন করবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement