Farmers-Central Meeting: কৃষক ইউনিয়নগুলির সঙ্গে আগামী রবিবারের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করল কেন্দ্র
কেন্দ্র, কৃষক ইউনিয়নগুলির সঙ্গে আগামী রবিবারের বৈঠক স্থগিত ঘোষণা করেছে।কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পূর্ণ চন্দ্র কিষাণ কৃষক ইউনিয়নগুলিকে একটি চিঠিতে জানিয়েছেন, রাজ্য সরকারের প্রতিনিধি ছাড়া এই বৈঠক হওয়া অনুচিত।
উল্লেখ্য সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চা পাঞ্জাব সরকারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করার দাবী জানিয়েছিল । কেন্দ্র, উভয় ফোরামের নেতাদের তাদের দাবি পুনর্বিবেচনা করতে বলেছে। সরকারি প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিষয়ে তথ্য পাওয়ার পরেই বৈঠকের পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান শ্রী চন্দ্র।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)