EPFO Passbook Service Down: ইপিএফও ​​ওয়েবসাইটে অমিল ই-পাসবুক পরিষেবা, উদ্বেগ বেড়েছে ইপিএফ গ্রাহকদের

কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার তার পোর্টালের মাধ্যমে সদস্যদের বিভিন্ন অনলাইন পরিষেবা প্রদান করে। কিন্তু বেশ কয়েকদিন ধরে সদস্যরা ইপিএফও ​​ওয়েবসাইট বা উমং অ্যাপের মাধ্যমে তাদের ই-পাসবুক ডাউনলোড করতে পারছেন না।

Photo Credits: PTI

গত কয়েকদিন ধরে অমিল ই-পাসবুক পরিষেবা। যার ফলে উদ্বেগ বেড়েছে EPF গ্রাহকদের মধ্যে।কর্মচারী ভবিষ্য তহবিল সংস্থার (EPFO)  তার পোর্টালের মাধ্যমে সদস্যদের বিভিন্ন অনলাইন পরিষেবা প্রদান করে। কিন্তু বেশ কয়েকদিন ধরে সদস্যরা ইপিএফও ​​ওয়েবসাইট (EPFO-Passbook) বা  উমং (UMANG) অ্যাপের মাধ্যমে তাদের ই-পাসবুক ডাউনলোড করতে পারছেন না। যার ফলে উকি মারছে দুশ্চিন্তা। এরই মাঝে টুইটারে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় ইপিএফ সদস্যদের। তাদের মধ্যে অনেকেই  ইপিএফও বোর্ডকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। গোটা দেশ জুড়ে ইপিএফ সদস্যরা গত কয়েকদিনে একই রকম সমস্যার সম্মুখীন হয়েছেন।

দেখুন সদস্যদের অসন্তোষের টুইট :

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement