Emergency Landing Of Flight: মাঝ আকাশে অসুস্থ যাত্রী, তড়িঘড়ি ইন্ডিগোর বিমান নামল ভোপাল বিমানবন্দরে

বিমানটি ভোপালে নামতেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ইন্ডিগো ও সিআইএসএফের সহায়তায় অসুস্থ যাত্রীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

Indigo (Photo Credit: Wikipedia)

এক যাত্রী মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়ায় কোচি থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানকে (IndiGo Flight No.6E-2407) ভোপাল বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয় শুক্রবার সন্ধ্যায়। জানা গিয়েছে, মাঝ আকাশে এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হয় । এই আবহে তড়িঘড়ি ভোপালের রাজা ভোজ  বিমানবন্দরে জরুরি অবতরণ করে দিল্লিগামী উড়ানটি। বিমানটি  নামতেই ভোপালের বিমানবন্দরের কর্মীদের (Airport Authority of India, CISF & Indigo Crew) সহায়তায় অসুস্থ যাত্রীকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় ভোপাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement