Fake Currency seized in Andhra Pradesh: তল্লাশি অভিযানে অন্ধ্র পুলিশের হাতে লক্ষাধিক জাল টাকা, গ্রেফতার ২ অভিযুক্ত

অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার লক্ষাধিক জাল নোট। রবিবার পশ্চিম গোদাবরী এলাকায় তল্লাশি অভিযান চালাতে গিয়ে একটি বাড়ির মধ্যে থেকে ৯৪টি নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ।

অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার লক্ষাধিক জাল নোট। রবিবার পশ্চিম গোদাবরী (West Godavari) এলাকায় তল্লাশি অভিযান চালাতে গিয়ে একটি বাড়ির মধ্যে থেকে ৯৪টি নোটের বান্ডিল উদ্ধার করে পুলিশ। পরীক্ষা করে দেখা যায় সবকটি ৫০০ টাকার নোটই জাল রয়েছে। উদ্ধার হওয়া অর্থের মূল্য ৪৭ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই অর্থগুলি বাজেয়াপ্ত করেছে ইলুরু পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুজনকে। অভিযুক্তদের নাম মরুমুদি মধুসূদনরাও এবং বিরেলি রামবাবু। দুজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইন অনুযায়ী ১৭৯, ১৮০, ১৮২, ৩১৮ (১) আর/ডব্লুউ ৩ (৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement