Jammu Kashmir: জম্মু কাশ্মীরে নির্বাচনের প্রক্রিয়া শুরু কমিশনের
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, খুব দ্রুত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর কমিশন।
অবশেষে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন (Jammu-Kashmir) আয়োজনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন (Indian Election Commission)। আগামিকাল, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে জম্মু-কাশ্মীরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন কমিশনের শীর্ষ কর্তারা। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, খুব দ্রুত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর কমিশন। জম্মু-কাশ্মীরের এবারের লোকসভা নির্বাচন ভোটদানের হার রেকর্ড ছিল।
২০১৯ সালের ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়। পাশাপাশি জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা খারিজ করে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়নি।
দেখুন খবরটি
Advertisement
সম্পর্কিত খবর
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
SSC Recruitment Notice: ৪৪,০০০ এসএসসি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ, অনুমতি মিলল নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়নের
Jairam Ramesh: শুধু ইভিএম নয়, গোটা ভোটপ্রক্রিয়া নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, মন্তব্য জয়রাম রমেশের
Advertisement
Advertisement