Republic Day: প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি
আগামী বছর ২৬ জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হচ্ছে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি-কে।
আগামী বছর ২৬ জানুয়ারি, ভারতের প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হচ্ছে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি (Abdel Fattah al-Sisi)-কে। এই প্রথম আরব দুনিয়ার কোনও রাষ্ট্রপ্রধানকে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হচ্ছে। গত ১৬ অক্টোবর কায়রোতে সিসির সঙ্গে দেখা হয়েছিল কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর এস জয়শঙ্করের। তখনই তাঁকে আমন্ত্রণ জানানো হয়। ভারত এবং ইজিপ্টের কুটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী পালিত হচ্ছে এ বছর।
গত দু বছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল কোনও প্রধান অতিথি ছাড়াই। ২০২০ সালে শেষবার ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো উপস্থিত ছিলেন।
দেখুন টুইট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Iran-Israel Ceasefire Offer: ইরান-ইজরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, দাবি ম্যাক্রোঁর
PM Narendra Modi: সাইপ্রাসের ফার্স্ট লেডিকে রূপোর ক্লাচ উপহার মোদীর, কোথায় কীভাবে তৈরি এই পার্স জানেন?
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Advertisement
Advertisement