Mahakumbh 2025: শেষবেলায় কুম্ভে ভক্তদের ঢল,ভিড়ে ঠাসা প্রয়াগরাজ স্টেশন

দেশ-বিদেশ থেকে কুম্ভে এসে হাজির হয়েছেন কোটি-কোটি পুণ্যার্থী।

প্রয়াগরাজ স্টেশনের ছবি (Photo Courtesy:PTI)

নয়াদিল্লিঃ হাতে আর একদিন মাত্র। শেষের পথে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ(Mahakumbh 2025)। তাই মঙ্গল সকাল থেকেই প্রয়াগরাজমুখী(Prayagraj) পুণ্যার্থীরা। ভিড়ে ঠাসা প্রয়াগরাজ স্টেশন(Prayagraj Station)। ভোরবেলা থেকেই দলে দলে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা। শুরু হয়ে গিয়েছে পুণ্য স্নানের পালা। নিয়ম মেনে সঙ্গমে ডুব দিয়ে স্নান সারছেন ভক্তরা। প্রসঙ্গত, আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে প্রয়াগরাজের এই মেলা। গত ১৩ জানুয়ারি এই মেলার শুভ সূচনা হয়েছিল। ১৪৪ বছর পর মহাকুম্ভ যোগ আসায় এবারের মেলাকে ঘিরে বাড়তি উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে। দেশ-বিদেশ থেকে কুম্ভে এসে হাজির হয়েছেন কোটি-কোটি পুণ্যার্থী।

শেষবেলায় কুম্ভে ভক্তদের ঢল,ভিড়ে ঠাসা প্রয়াগরাজ স্টেশন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement