Allahabad High Court Orders: মাসে ১৬৫ টাকার বেতন না দেওয়ায় মহিলাকে ক্ষতিপূরণে এক লক্ষ টাকা
স্কুল কর্তৃপক্ষ পূর্ণ সময়ের পিওন পদে কাজ করা সেই মহিলাকে ১৬৫ টাকা মাসিক বেতন দিতে রাজি হয়নি।
উত্তরপ্রদেশে এক মহিলা পিওনকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। স্কুল কর্তৃপক্ষ পূর্ণ সময়ের পিওন পদে কাজ করা সেই মহিলাকে ১৬৫ টাকা মাসিক বেতন দিতে রাজি হয়নি। তার বদলে মাসে মাত্র ১৫ টাকা দিতে রাজি হয়েছিল স্কুল। কিন্তু তাতে সেই মহিলা রাজি হয়নি। ফলে ১৯৯৬ সালে স্কুল তাকে দেওয়া নিয়োগ পত্র প্রত্যাহার করে নেয়। এরপর সেই মহিলা ২০১০ সালে আদালতের দ্বারস্থ হয়। ১৪ বছর পর আদালত সেই মহিলাকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল।
১৬৫ টাকার মাসিক বেতনে সেই মহিলার ৩৫ বছরের কর্মজীবনে মোট ৬৯ হাজার ৩০০ টাকা প্রাপ্য। কিন্তু তার সঙ্গে সুদ, আদালতে আসার খরচের কথা মাথায় রেখে তাঁকে ১ লক্ষ টাকা দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
দেখুন খবরটি
Advertisement
সম্পর্কিত খবর
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Rahul Gandhi: অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে সমন পাঠাল আদালত
SSC Recruitment Notice: ৪৪,০০০ এসএসসি শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ, অনুমতি মিলল নিয়োগ বিজ্ঞপ্তি বাস্তবায়নের
Jobless Teacher In The Assembly Campaign: বাতিল হওয়া চাকরি ফেরানোর দাবিতে ১৬ ই জুন বিধানসভা অভিযানের ডাক যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ-এর
Advertisement
Advertisement
Advertisement