Delhi Weather: শৈত্যপ্রবাহ অব্যাহত দিল্লিতে, সফদরজং এবং পালামে সর্বনিম্ন তাপমাত্রা নামল যথাক্রমে ৭.৬ ও ৬.২ ডিগ্রি

Delhi Winter (Photo Credits: X)

শৈত্যপ্রবাহ অব্যাহত দিল্লি জুড়ে। সকাল থেকেই দিল্লির কিছু অংশ কুয়াশায় ঢেকে গিয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, ধোঁয়াশা ও কুয়াশার সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮-১০ কিলোমিটার। গত  ১১ ডিসেম্বর দিল্লিতে মরসুমের শীতলতম দিন ছিল। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে জানানো হয়েছিল সফদরজংয়ে সর্বনিম্ন ৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।। সাতদিন পরেও সেই তাপমাত্রার পারদ নিম্নমুখী রয়েছে। আজ সকালে সফদরজংয়ে সর্বনিম্ন ৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং পালামে ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ভারতীয় আবহাওয়া দফতর।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement