Delhi Smog: দিল্লির বাতাসে রেকর্ড দূষণ, বন্ধ কোচিং সহ ট্রাক পরিষেবা

এই পরিস্থিতিতে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে কুয়াশার কারণে বন্ধ করা হয়েছে মালবাহী ট্রাক চলাচল।

দিল্লির বায়ুদূষণ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে দিল্লির বায়ুদূষণ(Delhi Air Pollution)। সোম সকালে ফের ধোঁয়াশার(Smog) চাদরে ঢেকেছে রাজধানী। যার জেরে প্রায় গৃহবন্দি দিল্লিবাসী। সোম সকালে রেকর্ড কুয়াশা দিল্লি(Delhi) জুড়ে। প্রায় খালি চোখে কিছু দেখা যাচ্ছে না বলা চলে। এই পরিস্থিতিতে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে কুয়াশার কারণে বন্ধ করা হয়েছে মালবাহী ট্রাক চলাচল। ছাত্রছাত্রীদের কথা ভেবে ছুটি দেওয়া হয়েছে বেশকিছু কোচিং সেন্টারে।

দিল্লির বাতাসে রেকর্ড দূষণ, বন্ধ কোচিং সহ ট্রাক পরিষেবা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement