Delhi: কুস্তিগীরদের সমর্থনে যন্তমন্তরে আসার প্রস্তুতি সংযুক্ত কিষাণ মোর্চার, কড়া নিরাপত্তা দিল্লি পুলিশের

দেশের বিভিন্ন রাজ্য থেকে মিছিল এসে একত্রিত হবে যন্তরমন্তরে

Photo Credit ANI

বিগত ১০ দিন ধরে ব্রিজ ভূষণ সিংয়ের গ্রেফতারির দাবিতে যন্ত্রমন্তরে প্রতিবাদে বসেছেন দেশের কুস্তিগীররা। তার ওপর গোদের ওপর বিষফোড়ার মত দেশের চারিদিক থেকে এই কুস্তিগীরদের সমর্থনে যুক্ত হচ্ছেন সুংযুক্ত কিষাণ মোর্চা। ব্রিজ ভূষণের গ্রেফতারির ইস্যুতে কুস্তিগীরদের পাশে দাড়িয়েছে তারা।

যার ফলে দেশের বিভিন্ন রাজ্যে থেকে মিছিল এসে একত্রিত হবে দিল্লির যন্তরমন্তরে। তার আগে নিরপাত্তা ব্যবস্থাকে আরও কড়া করেছে দিল্লি পুলিশ।

ব্রিজ ভূষণের যৌন কেলেঙ্কারি নিয়ে কৃষক নেতা যোগীন্দর সিং জানিয়েছেন, বিজেপি এখন ক্ষমতায় আছেএবং এই মূহূর্তে তাদের বিরুদ্ধে দাড়ানোটা খুবই কঠিন বিষয়, তবে আমরা লড়াই করে যাব বলে জানিয়েছেন তিনি।

নতুন কৃষক আইনের প্রতিবাদে সারা বছর ধরে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করেছি এই সংযুক্ত কিষাণ মোর্চা। যার জেরে কৃষি আইন নিয়ে পিছু হঠে কেন্দ্র।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement