Delhi: সাড়ে ৬ বছরের বাচ্চাকে অপহরণ করল নিজের কাকু ও কাকিমা, পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২ অভিযুক্ত

দিল্লি থেকে অপহৃত সাড়ে ৬ বছরের এক নাবালিকা। জানা যাচ্ছে গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে অপহরণ করা হয়।

Jail, Representational Image (Photo Credit: IANS)

দিল্লি থেকে অপহৃত সাড়ে ৬ বছরের এক নাবালিকা। জানা যাচ্ছে গত মঙ্গলবার গভীর রাতে তাঁকে অপহরণ করা হয়। তবে মাত্র ৩৬ ঘন্টার তল্লাশি অভিযানের জেরে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে  দুই অভিযুক্ত সহ বাচ্চা মেয়েটিকে উদ্ধার করা হয়। জানা যাচ্ছে দুই অভিযুক্ত সম্পর্কে বাচ্চাটির কাকু ও কাকিমা। পুলিশসূত্রে খবর, রাতের দিকে বাচ্চাটিকে অপহরণ করা হয়ছিল। সকালের দিকে তাঁর বাবা থানায় অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এদিকে নাবালিকার মায়ের ফোনে মুক্তিপণের জন্য ফোন ও বেশকিছু অডিয়ো ক্লিপ আসে। সেই নম্বরগুলি তদন্ত করে দেখা যায় বিদেশের নম্বর। আর তাতেই সামনে আসে যে এই নম্বরগুলি ভারত ও নেপাল সীমান্তবর্তী এলাকায় সক্রিয় রয়েছে। সেখানে গিয়ে পুলিশ এই ঘটনায় মোট ৫ অভিযুক্তকে গ্রেফতার করে এবং তাঁদের থেকে মুক্তিপণের ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement