Delhi Earthquake: দিল্লির ভূমিকম্পে সমূলে উপড়ে পড়ল ২৫ বছরের পুরনো গাছ

এদিনের ভূমিকম্পের তীব্রতা ব্যাপক হলেও বড় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ধৌলাকুঁয়ার ঝিল পার্কে একটি বেশ পুরনো গাছ উপড়ে পড়েছে বলে জানা যাচ্ছে।

Delhi Earthquake: সোমবার সাতসকালে তীব্র ভূমিকম্পে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। কম্পনের পাশাপাশি শোনা গিয়েছে এক বিকট শব্দ। কম্পন এবং শব্দের তীব্রতা এতই সাংঘাতিক ছিল যে ঘুম চোখ নিয়েই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ধৌলাকুঁয়া। ভূমিকম্পের গভীরতা মাটি থেকে মাত্র ৫ কিলোমিটার হলেও কেঁপে উঠেছিল ঘরবাড়ি। এখনও যেন আতঙ্ক কাটছে না দিল্লিবাসীর। এদিনের ভূমিকম্পের তীব্রতা ব্যাপক হলেও বড় কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে ধৌলাকুঁয়ার ঝিল পার্কে একটি বেশ পুরনো গাছ উপড়ে পড়েছে বলে জানা যাচ্ছে। ওই পার্কের তত্ত্বাবধায়কেরা দাবি করছেন, ভূমিকম্পের জেরেই প্রায় ২৫ বছরের পুরনো ওই গাছটি সমূলে উপড়ে পড়েছে।

ভূমিকম্পের জেরে সমূলে উপড়ে পড়ল ২৫ বছরের পুরনো গাছঃ

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement