Penalty For Failure Of KYC Details: কাস্টমারের তথ্য রাখতে না পারায় পোস্ট অফিসকে ১৫ হাজার টাকা জরিমানা আদালতের

দিল্লির ময়ূর বিহারের এক পোস্ট অফিসকে কাস্টমারের তথ্য বা KYC ঠিকমত না রাখতে পারার জন্য। আর্থিক জরিমানা করল উপভোক্তা আদালত।

Court & Judiciary Photo Credit: File Image

দিল্লির ময়ূর বিহারের এক পোস্ট অফিসকে কাস্টমারের তথ্য বা KYC ঠিকমত না রাখতে পারার দায়ে আর্থিক জরিমানা করল উপভোক্তা আদালত। এক ব্যক্তি সেই পোস্ট অফিসের মাধ্যমে টাকা এক লক্ষ পাঠাতে গিয়ে দেখেন সেটি বাউন্স করেছে। কারণ হিসেবে পোস্ট অফিস কর্তৃপক্ষ জানায়, সেই কামস্টমারের সই ছিল না তাদের কাছে। এর দায় পোস্ট অফিসের দাবি করে উপভোক্তা আদালতের দ্বারস্থ হন।

সব পক্ষের কথা শুনে উপভোক্তা আদালত জানায়, এক বছর আগেই পোস্ট অফিসে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় সেই কাস্টমার সই সহ তাঁর সব তথ্য, বিস্তারিত KYC জমা দিয়েছিলেন। কিন্তু এরপরেও সেটি পোস্ট অফিসের কাছে না থাকাটা গাফলতি। আর তাই ১৫ হাজার টাকা সেই পোস্ট অফিসকে জরিমানা করল উপভোক্তা আদালত।

দেখুন এক্স

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement