Delhi Cigarette Tempo Loot: দিনেদুপুরে ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি টেম্পো লুট দিল্লির সিগনেচার ব্রিজে, ঘটনায় গ্রেফতার দুই
দিল্লির সিগনেচার ব্রিজের কাছে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের সিগারেট ভর্তি একটি টেম্পোতে লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সিগারেট উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের খোঁজে তল্লাশি চলছে।
দেশের রাজধানীতে কঠোর পুলিশী নিরাপত্তা সত্ত্বেও লুট হয়ে গেল ৩০ লাখ টাকার সম্পত্তি। সোমবার (২২শে মে) গাজিয়াবাদ থেকে সিগারেট বোঝাই একটি টেম্পো দিল্লির মডেল টাউনে যাচ্ছিল। যে টেম্পোতে প্রায় ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি ছিল। কিন্তু টেম্পোটি দিল্লির সিগনেচার ব্রিজে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ৪ থেকে ৫ জন ডাকাত হামলা চালায় এবং টেম্পোর ভিতরে থাকা সিগারেট লুট করে নিয়ে যায়।ঘটনার কথা জানাজানি হতেই এ ব্যাপারে তিমারপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে ঘটনার তদন্ত চলছে।
আজ সকালে প্রায় ৩০ লাখ টাকার সিগারেট ভর্তি টেম্পোতে লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে সিগারেট উদ্ধার করা হয়েছে। বাকি আসামিদের খোঁজে তল্লাশি চলছে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Advertisement
Advertisement