Delhi Airport: অনির্দিষ্ট সময়ের জন্য টার্মিনাল ১ থেকে বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিল দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ
গত শুক্রবারের ঘটনার পর শনিবারেও টার্মিনাল ১ থেকে বিমান পরিষেবা বন্ধ রাখল দিল্লি বিমানবন্দর (Delhi International Airport Limited) কর্তৃপক্ষ। শনিবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হল কর্তৃপক্ষের তরফ থেকে। তবে কবে সাধারণের জন্য জায়গাটি খোলা হবে তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, আপাতত টার্মিনাল ১ সংস্কারের কাজ চলবে। ফলে অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকতে পারে। প্রসঙ্গত, গতকাল ভারী বৃষ্টির কারণে টার্মিনাল ১-এর ছাঁদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং আহত কমপক্ষে আটজন। তাঁদের সকলেরই চিকিৎসা চলছে।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Israel-Iran War: ইরানে পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলায় কোনও তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Advertisement
Advertisement