Delhi Air Pollution: দিল্লি, গাজ়িয়াবাদ, গুরুগ্রামে বাড়ছে দূষণ, সব স্কুল বন্ধ রাখার নির্দেশ

দিল্লির (Delhi Air Pollutin) দূষণ পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ইতিমধ্যেই রাজধানী শহরের দূষণের মাত্রা অত্যন্ত গুরুতর পর্যায়ে পৌঁছে গিয়েছে। দিল্লির পাশাপাশি গাজ়িয়াবাদের দূষণ পরিস্থিতিও গুরুতর। ফলে গাজ়িয়াবাদের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, গাজ়িয়াবাদের সব স্কুল বন্ধ থাকবে বলে স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে। অন্যদিকে দিল্লির সমস্ত স্কুলকেও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির বাতাসের গুণমান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়াতেই সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রামের সব স্কুলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দূষণের মাত্রা না কমা পর্যন্ত কোনওভাবেই গুরুগ্রামের স্কুলগুলি খোলা হবে না বলে জানানো হয় প্রশাসনের তরফে। ফলে দিল্লির ও তার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলিতে দূষণের মাত্রা ভয়াবহতা পেরিয়েছে, সেখানে সমস্ত স্কুলে অনলাইন ক্লাস হবে বলেও জানায় প্রশাসন।

দেখুন দিল্লির দূষণ পরিস্থিতির কী হাল...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement