Delhi Air Pollution: ধোঁয়ায় মোড়া দিল্লির আকশ, যমুনায় ভাসছে ফেনা, দিওয়ালির আগেই রাজধানীর বাতাসের গুণগত মান 'খুব খারাপ'

শনিবার সকাল থেকে দিল্লির আকাশ ছিল ধোঁয়ায় মোড়া। যেন শীতের কুয়াশা। তবে দিল্লির ক্ষেত্রে তা বায়ু দূষণ। যমুনা জুড়ে ভেসে বেরাচ্ছে সাদা ফেনা।

Toxic Foam Floating on the Yamuna River (Photo Credits: ANI)

অক্টোবরের গোড়া থেকেই রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান কমতে শুরু করেছ। ধোঁয়ায় মোড়া আকাশ, সাদা ফেনায় ঢাকা যমুনার জল উদ্বেগ বাড়াতে শুরু করে রাজধানীবাসীদের। শনিবার সকাল থেকে দিল্লির আকাশ ছিল ধোঁয়ায় মোড়া। যেন শীতের কুয়াশা। তবে দিল্লির ক্ষেত্রে তা বায়ু দূষণ। যমুনা জুড়ে ভেসে বেরাচ্ছে সাদা ফেনা। দিওয়ালির আগেই রাজধানীর বাতাসের গুণগত মান যে হারে পড়তে শুরু করেছে তাতে উদ্বেগ বাড়ছে রাজ্যবাসীর। দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসের গুণগত মান (একিউআই) 'খারাপ' এবং 'খুব খারাপ'এর মধ্যে ঘোরাফেরা করছে। তবে পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী। চলতি সপ্তাহের শুরুতেই তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। রাজধানীর দূষণ ঠেকাতে ৯৯টি দল গঠন করেন অতিশী। এছাড়া ২০০টি ‘অ্যান্টি স্মগ গান’ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

যমুনা জুড়ে ভেসে বেরাচ্ছে ফেনা... 

ধোঁয়াশায় মোড়া দিল্লি... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement