Delhi: নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু এক শ্রমিকের, ঘটনায় দুঃখপ্রকাশ আপ বিধায়কের
দিল্লির মালভিয়া নগরে একটি নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিক বিহারের বাসিন্দা।
দিল্লির মালভিয়া নগরে একটি নির্মিয়মান বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের। মৃত শ্রমিক বিহারের বাসিন্দা। গতকাল (৩০.০৭) এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী। তিনি বলেন, "এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন শ্রমিক বিহার থেকে তার পরিবারের জন্য জীবিকা নির্বাহের জন্য দিল্লিতে এসেছিলেন। তাই তাঁর মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। সে ওই বাড়ির পাঁচ তলার দেওয়ালে প্লাস্টার করছিলেন। বাড়ি তৈরির নির্মাতারা শ্রমিককে সঠিক নিরাপত্তার সরঞ্জাম দেওয়ার দায়িত্ব পালন করেনি তাই এই ঘটনাটি ঘটেছে। এরকম ঘটনাতে নিরাপত্তার ফাঁকগুলো প্রকাশ করে।তবে পুলিশ এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে যে বাড়িটি তৈরির পরিকল্পনা অনুমোদিত ছিল।
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Mumbai: মুম্বইয়ে ব্যস্ত রাস্তায় ডাম্পার সজোরে ধাক্কা মারল স্কুটিতে, দুর্ঘটনায় মৃত চার, পুলিশের হেফাজতে অভিযুক্ত চালক
India vs India A, Intra-Squad Live Streaming: ভারত বনাম ভারত এ, ইন্ট্রাস্কোয়াড ম্যাচের লাইভ স্ট্রিমিং
Advertisement
Advertisement
Advertisement