Dehradun Communal Clash: দুই সম্প্রদায়ের জুটির প্রেম, দেরাদুনে গোষ্ঠী সংঘর্ষ, উত্তেজনা

Dehradun Communal Clash (Photo Credit: X)

দুই সম্প্রদায়ের যুবক, যুবতীর সম্পর্কের জেরে এবার উত্তেজনা ছড়াল দেরাদুনে (Dehradun)। রিপোর্টে প্রকাশ, উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বদাউন জেলা থেকে নিখোঁজ ছিল এক কিশোরী। অপ্রাপ্তবয়স্ক ওই কিশোরী অন্য ধর্মের বন্ধুর সঙ্গে পালিয়ছে বলে খবর মেলে। বদাউনের ওই কিশোরীর নিখোঁজ হওয়ার খবর থেকেই দেরাদুনে রেলওয়ে স্টেশনে মানুষ জড়ো হতে শুরু করে বলে খবর। পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে শুরু করায়, দেরাদুন প্ল্যাটফর্মে পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে চলতে শুরু করে আরপিএফের পাহারা। তবে দুই সম্প্রদায়ের মানুষের পাথর ছোঁড়াছুড়ি এবং যানবহন ভাঙচুরের ঘটনায় উত্তেজনা বাড়তে শুরু করে। বেশ কয়েকটি মোটরবাইক এবং গাড়ি ভাঙা হয় বলে খবর। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

উত্তপ্ত দেরাদুন রেলওয়ে স্টেশন। দেখুন সেই ভিডিয়ো...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement