Cyclone Update: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জারি কমলা সতর্কতা, জানুন কবে আছড়ে পড়ছে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। আাগমী ২৬ মে, সোমবার ওডিশার বিভিন্ন জেলা তীব্র ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে।
Cyclonic Circulation: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে। আগামী ২৬ মে, সোমবার ওডিশার বিভিন্ন জেলা তীব্র ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস করা হয়েছে। এই কারণে ওডিশায় আগামী সোমবার পর্যন্ত কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার,এবং উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া-র বেশ কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে।
IMD জানায়, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি সক্রিয় ঘূর্ণিঝড়ের ক্রমশ দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পূর্ব এলাকায় সরে আসছে। এর ফলে পশ্চিম-মধ্য ও দক্ষিণ পশ্চিম উপসাগরে ছোট থেকে মাঝারি মেঘের সৃষ্টি হয়েছে। এমন কথা জানাল আবহাওয়া দফতর (IMD)।