Cyclone Mocha: ঘূর্ণিঝড় মোকা ভারতের উপকূলবর্তী রাজ্য ওড়িশা বা অন্ধ্রপ্রদেশে কী কোন প্রভাব ফেলবে? কি বলছে আবহাওয়া দফতর (দেখুন ভিডিও)

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মোকা ভারতের উপকূলবর্তী রাজ্য ওড়িশা বা অন্ধ্রপ্রদেশে কী কোন প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র।

Mocha Update IMD Photo Credit: Youtube

 দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ পরিণত হতে চলেছে অতি গভীর নিম্নচাপে।ধীরে ধীরে তা পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ইতিমধ্যেই অনেক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। জেলেদের সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় মোকা  ভারতের উপকূলবর্তী রাজ্য ওড়িশা বা অন্ধ্রপ্রদেশে কী কোন প্রভাব ফেলবে? এই প্রশ্নের উত্তর দিয়েছেন  ভারতের আবহাওয়া দফতরের (IMD) মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র। তিনি বলেছেন বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় এই দুই রাজ্যের উপর কোনও প্রভাব ফেলবে না। ব্যাখ্যা হিসাবে তিনি বলেন বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব দিকের নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিমে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই সেটির অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনাই বেশি।

কী বললেন তিনি, দেখুন ভিডিও-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement