Cyclone Mocha: ১৩০ কিলোমিটার বেগে তীব্র ঘূর্ণিঝড়ের রূপে আছড়ে পড়তে পারে মোকা

Cyclone Mocha (Photo Credit: Pixabay)

ঘূর্ণিঝড় (Cyclone) মোকা (Mocha) নিয়ে ফের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।  হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণিঝড় মোকা  তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আগামী ১২ মে। মোকা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হলে, হাওয়ার গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটারে পৌঁছতে পারে। ৯ মে অর্থাৎ মঙ্গলবারই মোকা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে সতর্কতা জারি করা হয়। গভীর নিম্নচাপে পরিণত হয়ে, ১০ মে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এরপর ১২ মে  মোকা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে মায়ানমার বা বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে সতর্ক বার্তায় জানায় মৌসম ভবন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement