Cyclone Michaung: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, তামিলনাড়ুতে আগামীকাল সরকারী ছুটি ঘোষণা (দেখুন ভিডিও)

তামিলনাড়ু ও অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’।আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণের দুই রাজ্যের ওপর আছড়ে পড়তে পারে বলে সম্ভাবনার কথাও জানিয়েছে মৌসম ভবন। সূত্রের খবর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের উপর দিয়ে এগোনোর পথে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর সেটি অন্ধ্রপ্রদেশের দক্ষিণে এবং তামিলনাড়ুর উত্তর ভাগে আছড়ে পড়বে। মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি পুদুচেরি থেকে ৪৪০ কিমি পূর্ব এবং দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।ঘূর্ণিঝড় মিগজাউমের সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আগামীকাল ৪ ডিসেম্বর তামিলনাড়ুতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement