Covid 19 Update: করোনা নিয়ে স্বস্তিতে ভারত, গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৫৮০ জন

আক্রান্তের পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ৯ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৯ হাজার ৬১৩

Representational Image (Photo Credits: Pixabay)

করোনা নিয়ে স্বস্তিতে ভারত, নিম্নমুখী কোভিড (Covid 19) সংক্রমণ স্বস্তি দিচ্ছে দেশবাসীকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন  ১ হাজার ৫৮০ জন। তথ্য বলছে দৈনিক সংক্রমণ রোজই একটু একটু করে কমছে, গতকাল এই সংখ্যা ছিল ১ হাজার ৬৯০ জন।  এর পাশাপাশি কোভিড (Covid 19) থেকে সুস্থ হয়ে উঠেছেন  ৩ হাজার ১৬৭ জন। আক্রান্তের পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ১৮ হাজার ৯ জন। গতকাল সেই সংখ্যাটা ছিল ১৯ হাজার ৬১৩।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement