COVID 19 Scare In India: চিন ফেরৎ ২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ, এবার তামিলনাড়ুতেও কোভিড সংক্রমিতর খোঁজ

Corona In Madurai Airport (Photo Credit: File Photo)

এবার তামিলনাড়ুতে (Tamil Nadu) মিলল কোভিড (COVID 19) আক্রান্ত ২ জনের খবর। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, চিন থেকে শ্রীলঙ্কা হয়ে সম্প্রতি মাদুরাইতে (Madurai) ফেরেন এক মহিলা এবং তাঁর ৬ বছরের কন্যা। চিন থেকে মাদুরাই বিমানবন্দরে ফেরার পর প্রাথমিক পরীক্ষার পর তাঁদের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে। ওই বিদেশ ফেরৎ ২ যাত্রীকে বাড়িতেই নিভৃতাবাসে রাখা হয়েছে। দুজনেরই নমুনা পরবর্তী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান মাদুরাইয়ের জেলাশাসক। প্রসঙ্গত এর আগে দিল্লি, কলকাতা, বিহার এবং বেঙ্গালুরু বিমানবন্দরে বিদেশ ফেরফ যাত্রীদের শরীরে কোভিড সংক্রমণের কথা জানা যায়।

আরও পড়ুন: COVID-19 in Bengaluru: চিন ফেরৎ ১২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ, আতঙ্ক বেঙ্গালুরুতে

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement