Court Allows Minor To Terminate Pregnancy: অভিভাবকের অনুপস্থিতিতে গর্ভপাত করাতে পারবে নাবালিকা, জানাল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা শিশু কল্যাণ কমিটি দ্বারা নিযুক্ত নির্মল ছায়া কমপ্লেক্সের সুপারিনটেনডেন্টকে অনুমতি দিয়েছেন গর্ভপাত সংক্রান্ত অনুমতি পত্রে সাক্ষর করার।

দিল্লি হাইকোর্ট | (Photo Credits: IANS)

দিল্লি হাইকোর্ট একটি ১৬বছর বয়সী এক নাবালিকাকে তার গর্ভপাত করতে অনুমতি দিয়েছে। নাবালিকার ক্ষেত্রে পিতা মাতা বা অভিভাবক সম কোন ব্যক্তির সাক্ষর ছাড়া গর্ভপাত করা আইনসিদ্ধ নয় আমাদের দেশে। এক্ষেত্রে জানা গেছে ওই নাবালিকার পিতা  আদালতে অনুমতি পত্রে সাক্ষর করার কথা বললেও এখনও সেই ফর্মে সাক্ষর করেননি। এদিকে ওই মেয়েটির গর্ভাবস্থায় ২৪ সপ্তাহ অতিক্রম হতে আর ঠিক ২-৩ দিন বাকি। এই অবস্থাতেও যদি গর্ভপাত না করানো হয় তবে ভবিষ্যতে মেয়েটির শারীরিক কোন রকম অসুবিধা হতে পারে। এই অবস্থায় দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা শিশু কল্যাণ কমিটি দ্বারা নিযুক্ত  নির্মল ছায়া কমপ্লেক্সের সুপারিনটেনডেন্টকে অনুমতি দিয়েছেন গর্ভপাত সংক্রান্ত অনুমতি পত্রে সাক্ষর করার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement