Goa Hotel: মহিলার স্নানের সময় গোয়ার হোটেলের বাথরুমে গোপনে নজরদারি কেয়ারটেকারের, প্রেমিকের নালিশে শ্রীঘরে
পানাজিতে সপ্তাহান্তের ছুটি কাটাতে গত শনিবার এক হোটেলে উঠেছিল প্রেমিক যুগল। দু দিন সেখানে কাটানোর পরই ঘটে বিপত্তি।
গোয়ায় গণ্ডগোল! দেশের পর্যটনের স্বর্গরাজ্যের এক হোটেলে ঘটে গেল সাঙ্ঘাতিক কাণ্ড। পানাজিতে সপ্তাহান্তের ছুটি কাটাতে গত শনিবার এক হোটেলে উঠেছিল প্রেমিক যুগল। দু দিন সেখানে কাটানোর পরই ঘটে বিপত্তি। কমন এরিয়ায় ফেলে আসা ব্যাগ ফেরত দিতে আসার নামে, হোটেলের কেয়ারটেকার গোপনে বাথরুমের দরজার ফুটো দিয়ে নজরদারি করে। সেই সময় বাথরুমে ছিল মহিলা। আচমকা সেই দিকে নজর যেতে মহিলাটি চেঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে।
এরপর সবটা বুঝতে পেরে মহিলা তার প্রেমিককে সঙ্গে নিয়ে গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে হোটেলের কেয়ারটেকার সেলিম আহমেদ-কে গ্রেফতার করে পুলিশ। প্রেমিক জানায়, বাথরুমের দরজায় ইচ্ছাকৃতভাবেই ফুটো করে থাকতে পারে হোটেলের সেই কেয়ারটেকার।
দেখুন
Advertisement
সম্পর্কিত খবর
Ghaziabad: গাজিয়াবাদে হোটেলে বসে অশ্লীল ভিডিয়ো বানিয়ে ২০-২৫ হাজার টাকা আয়, পুলিশের জালে অভিযুক্ত ২ তরুণী
Fire In Kolkata Hotel: ফিরল মেছুয়াবাজারের স্মৃতি, মাঝরাতে কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
Yashasvi Jaiswal: মন বদলালেন যশস্বী জয়সওয়াল, মুম্বই ক্রিকেট ছেড়ে যাবেন না গোয়ায়
Final, Kalinga Super Cup 2025 Live Streaming: এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি, ফাইনাল, কলিঙ্গ সুপার কাপ ২০২৫, সরাসরি দেখবেন যেখানে
Advertisement
Advertisement
Advertisement