Fire In Kolkata Hotel: ফিরল মেছুয়াবাজারের স্মৃতি, মাঝরাতে কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভয়ঙ্কর রূপ ধারণ করে হোটেল চত্বর।

Fire In Kolkata Hotel: ফিরল মেছুয়াবাজারের স্মৃতি, মাঝরাতে কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
কলকাতার হোটেলে আগুন (ছবিঃX)

নয়াদিল্লিঃ বড়বাজারের মেছুয়াবাজারের পর এবার দক্ষিণ কলকাতার শরৎ বোস রোড (Sarat Bose Road)। ফের হোটেলে বিধ্বংসী আগুন (Fire)। রাত ১ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হোটেলের বেশকিছুটা অংশ। জানা গিয়েছে, রবিবার মাঝরাতে আচমকাই আগুন লাগে ৪৪ এ শরৎ বোস রোডে পাঁচতলা এক হোটেলে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ভয়ঙ্কর রূপ ধারণ করে হোটেল চত্বর। হোটেল রুমে আটকে থাকা লোকজনকে দ্রুত বের করে আনা হয়। খবর দেওয়া হয় দমকলে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের বিশাল বাহিনী। পরে দমকলের আরও তিনটি বাহিনী আসে। মোট ৫ টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কলকাতার হোটেলে বিধ্বংসী আগুন

হোটেলের কাঁচ ভেঙে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডের সময় হোটেলে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত ছিলেন। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করেন তাঁরা। কেউ কেউ প্রাণ হাতে নিয়ে হোটেলের বাইরে বেড়িয়ে আসেন। কেউ আবার আটকে পড়েন। আটকে পড়া মানুষজনকে উদ্ধার করে আনা হয়। প্রাথমিক তদন্তে অনুমান, হোটেলের কনফারেন্স রুমের এসি থেকে শর্ট সার্কিট হয়েই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 ফিরল মেছুয়াবাজারের স্মৃতি, মাঝরাতে কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

(The above story first appeared on LatestLY on Jun 02, 2025 08:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).