Yashasvi Jaiswal: মন বদলালেন যশস্বী জয়সওয়াল, মুম্বই ক্রিকেট ছেড়ে যাবেন না গোয়ায়
কিন্তু এই মন পরিবর্তনের পেছনে কি কারণ সেটা এখন জানা গিয়েছে। জয়সওয়াল এমসিএ (MCA)-কে একটি ইমেল পাঠিয়ে লিখেছেন যে তার আগের সিদ্ধান্তের কারণ ছিল তার পরিবারের গোয়ায় চলে যাওয়ার পরিকল্পনার উপর ভিত্তি করে।
Yashasvi Jaiswal: ভারতীয় ক্রিকেটের ২৩ বছর বয়সী তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) মুম্বইয়ের ঘরোয়া ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। গত মাসে তিনি গোয়াতে খেলতে যাওয়ার জন্য মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association) থেকে একটি নো অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate) চেয়েছিলেন। সেই সময় বিভিন্ন রিপোর্টে বলা হয় গোয়া থেকে তাকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, জয়সওয়াল এখন মন বদলে মুম্বইয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই মন পরিবর্তনের পেছনে কি কারণ সেটা এখন জানা গিয়েছে। জয়সওয়াল এমসিএ (MCA)-কে একটি ইমেল পাঠিয়ে লিখেছেন যে তার আগের সিদ্ধান্তের কারণ ছিল তার পরিবারের গোয়ায় চলে যাওয়ার পরিকল্পনার উপর ভিত্তি করে। Ajinkya Rahane vs Yashasvi Jaiswal, Cricket Viral Video: কেকেআর অধিনায়কের সাথে ঝামেলার জেরেই মুম্বই ক্রিকেট ছাড়লেন যশস্বী জয়সওয়াল, সামনে এল ঘটনার ভিডিও
মন বদলালেন যশস্বী জয়সওয়াল
🚨 𝙍𝙀𝙋𝙊𝙍𝙏𝙎 🚨
Yashasvi Jaiswal has now written to the Mumbai Cricket Association to withdraw his NOC, stating that he is available to represent Mumbai in the upcoming domestic season. 🏏
He had earlier requested an NOC to switch from Mumbai to Goa. 👀#RanjiTrophy… pic.twitter.com/GUbxqcBCD7
— Sportskeeda (@Sportskeeda) May 9, 2025
যেহেতু তাদের সেই পরিকল্পনা এখন পাল্টে গেছে তাই তিনি মুম্বইয়ের হয়ে খেলা চালিয়ে যেতে চান। এছাড়া তিনি স্পষ্ট করেছেন যে তিনি বিসিসিআই এবং গোয়া ক্রিকেটের কাছে কোনও এনওসি (NOC) জমা দেননি। ভারতের জন্য টেস্টে দুর্দান্ত শুরু করা জয়সওয়ালের সফর শুরু অনেক ছোটবেলায়। উত্তরপ্রদেশের ভাদোহি জেলার সুরিয়াবান থেকে ১১ বছর বয়সে মুম্বইতে এসে ক্রিকেটের স্বপ্নের উড়ান দেন জয়সওয়াল। তিনি প্রথম আলোচনায় আসেন বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) একটি ডাবল সেঞ্চুরি করে, যা তাকে জাতীয় দলে নির্বাচনের সাথে সাথে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) সঙ্গে আইপিএল চুক্তি পেতে সাহায্য করে। এখনও পর্যন্ত তার টেস্ট কেরিয়ারে, জয়সওয়াল ১৯টি ম্যাচে ভারত দলের হয়ে ১,৭৯৮ রান করেছেন যার গড় ৫২.৮৮। তার রেকর্ডে রয়েছে চারটি সেঞ্চুরি এবং দশটি হাফসেঞ্চুরি।
(The above story first appeared on LatestLY on May 09, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

