Coronavirus Cases in India: দ্বিতীয় ঢেউ অনেকটাই কাবু, দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১,১৪,৪৬০

করোনার দ্বিতীয় ঢেউকে অনেকটাই সামলে নিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় ১,১৪,৪৬০। মৃতের সংখ্যাও কমেছে অনেকটা। মারণ ভাইরাসের প্রকোপে প্রাণ গিয়েছে ২৬৭৭ জন দেশবাসীর। গত ২৪ ঘণ্টায় ১,৮৯,২৩২ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

করোনা

করোনার দ্বিতীয় ঢেউকে অনেকটাই সামলে নিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় ১,১৪,৪৬০। মৃতের সংখ্যাও কমেছে অনেকটা। মারণ ভাইরাসের প্রকোপে প্রাণ গিয়েছে ২৬৭৭ জন দেশবাসীর। গত ২৪ ঘণ্টায় ১,৮৯,২৩২ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৮৮,০৯,৩৩৯। মোট সুস্থতার সংখ্যা ২,৬৯,৮৪,৭৮১। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৪৬,৭৫৯। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৭৭,৭৯৯।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement