Cooking Gas Prices Increased: পুজোর আবহে বাড়ল রান্নার গ্যাসের দাম, ১ অক্টোবর থেকেই বর্ধিত মূল্য কার্যকর

Commercial Gas Price (Photo Credit: X@ndtv)

পুজোর মধ্যেই বেড়ে গেল এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম । কলকাতায় প্রতিটি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে ১৬.৫ টাকা। আবার দিল্লিতে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৫.৫ টাকা বেড়ে গিয়েছে। একইভাবে মুম্বইয়ে দাম বেড়েছে ১৫.৫ টাকা। সেখানে কলকাতার মতোই চেন্নাইয়ে প্রতিটি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬.৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

রান্নার গ্যাসের পাশাপাশি ১৯ কেজি ভর্তুকিহীন বাণিজ্যক গ্যাস সিলিন্ডারেরও দাম বেড়েছে। অক্টোবরের প্রথম দিনে কলকাতায় ১৯ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১,৭০০.৫ টাকা। আগস্টে সেই দাম ১,৭৩৪.৫ টাকা ছিল। সেখান থেকে একধাক্কায় দাম কমানো হয়েছিল। তবে পুজোর মধ্যে কিছুটা দাম বাড়ানো হল।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement