Comptroller and Auditor General of India: নয়াদিল্লিতে ভারতের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল হিসেবে শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি
ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ) হিসাবে শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) অফিসার কে সঞ্জয় মূর্তিকে ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (Comptroller and Auditor General of India) হিসাবে শপথবাক্য পাঠ করান। এই পদে গিরিশ চন্দ্র মুর্মুর স্থলাভিষিক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি। ২০২০ সালের আগস্টে ক্যাগ নিযুক্ত হন। ক্যাগ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসাবে নিযুক্ত ছিলেন কে সঞ্জয় মূর্তি। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
Tags
K Sanjay Murthy
Girish Chandra Murmu
Comptroller and Auditor General of India
New Delhi
রাষ্ট্রপতি ভবন
Indian president Draupadi Murmu
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
কে সঞ্জয় মূর্তি
নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল
ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ)
ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস
গিরিশ চন্দ্র মুর্মু
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Advertisement
Advertisement
Advertisement