Commercial LPG Prices Slashed: পুজোর আগে ব্যবসায়ীদের মুখে হাসি, আজ থেকে বাণিজ্যিক গ্যাসের দাম কমল ৫১.৫০ টাকা
সামনেই উৎসবের মরশুম, তার আগে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমল। ১ সেপ্টেম্বর, সোমবার থেকেই গ্যাসের দাম এক ধাক্কায় ৫১.৫০ টাকা কমেছে। রবিবার মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর হয়েছে। তবে, গৃহস্থের রান্নার গ্যাসের দামে কোনও রদবদল হয়নি। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও ৮২৯ টাকা। কিন্তু, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমায় পুজোর আগে ব্যবসায়ীদের জন্য কিছুটা হলেও স্বস্তি। সংশোধনের পর, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম হল ১,৫৮০ টাকা। কলকাতায় নয়া দাম হল ১,৬৮৪ টাকা। বিগত কয়েক মাস ধরেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমছে। এর আগে, তেল বিপণন সংস্থাগুলি ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩.৫০ টাকা কমিয়েছিল। তার আগে পয়লা জুলাই ৫৮.৫০ টাকা কমিয়েছিল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Gold Price In Kolkata Today: সপ্তাহের শুরুতে বাড়ল না কমল সোনার দাম? সাধের গয়না গড়ানোর আগে চোখ বুলিয়ে নিন ঝটপট
Lonavala: লোনাভালাতে ঘুরতে বাঁধের জলে ডুবে মৃত্যু দুই যুবকের, তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার দেহ
Gold Price Today: বুধে ফের ১ লক্ষ ছুঁইছুঁই সোনা, কলকাতায় ১ ভরি সোনার দাম কত? জানুন
Advertisement
Advertisement
Advertisement