Odisha: মালকানগিরিতে স্কুল হোস্টেলের বাথরুমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার

ওডিশায় চাঞ্চল্য়কর ঘটনা। মালকানগিরির এক বেসরকারী স্কুলের হোস্টেলে এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

ওডিশায় চাঞ্চল্য়কর ঘটনা। মালকানগিরির এক বেসরকারী স্কুলের হোস্টেলের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হল। ষষ্ঠ শ্রেণীতে পড়া সেই ছাত্রীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় স্কুলের ছাত্রী নিবাসের বাথরুমে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

কী কারণে নাবালিকার মৃত্যু তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মেয়েটির পরিবারের দাবি, তাকে খুন করে হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, মালকানগিরির এক বেসরকারী স্কুলের হোস্টেলের বাথরুমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষকে জেরা করছে পুলিশ। স্থানীয়রা এই বিষয়ে তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছিল।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement