Chennai: ফুটবল খেলতে গিয়ে গোল পোস্ট চাপা পড়ে মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার

আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নড়ছিল ওই গোল পোস্টটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ হয়নি।

Death, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ মর্মান্তিক! খেলতে(Play) গিয়ে গোল পোস্ট(Goal post) চাপা পড়ে মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের(Chennai) বায়ুসেনা (Air Force) কোয়াটারে। জানা গিয়েছে, শনিবার বিকেলে কোয়াটারের মাঠে ফুটবল খেলতে গিয়েছিল দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া। আচমকাই তাঁর মাথায় ভেঙে পড়ে মাঠের গোল পোস্টটি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছনোর ৩০ মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই শিশু। নিহত শিশুর পরিবার এবং আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নড়ছিল ওই গোল পোস্টটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও কাজ হয়নি।

ফুটবল খেলতে গিয়ে গোল পোস্ট চাপা পড়ে মৃত্যু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement