CJI DY Chandrachud: সোমে আরজি কর মামলায় শুনানি, সপরিবারে রবিতে তিরুমালার মন্দিরে প্রধান বিচারপতি চন্দ্রসূড়
আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে দুপুর ২টোয় শুনানি হবে চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলার। চন্দ্রচূড়ের পাশাপাশি বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। তবে তার আগে শনিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি সফরে গিয়েছেন প্রধান বিচারপতি। দুদিনের সফরে তিরুপতির একাধিক মন্দির পরিবারের সঙ্গে দর্শন করেন তিনি। রবিবার তিরুপতির তিরুমালা বেঙ্কটেশ্বরস্বামী মন্দিরে গিয়ে পুজো দিলেন। প্রধান বিচারপতিকে স্বাগত জানাতে রবিবার মন্দিরে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্যরা। মন্দির কর্তৃপক্ষের তরফে চিফ জাস্টিসের হাতে বিগ্রহের একটি ছবি এবং প্রসাদ তুলে দেওয়া হয়েছে।
তিরুমালার বেঙ্কটেশ্বরস্বামী মন্দিরে সপরিবারে ডিওয়াই চন্দ্রচূড়...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement