Delhi Airport: বিমানবন্দর থেকে ৪৯ লক্ষ টাকার ওষুধ উদ্ধার, দেখুন ভিডিয়ো
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৯ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হল। দিল্লি থেকে কাজকাস্তানের আলমাতিতে উড়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন এক ব্যক্তি।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (Delhi Airport) থেকে ৪৯ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হল। দিল্লি থেকে কাজকাস্তানের আলমাতিতে উড়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন এক ব্যক্তি। তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাগ পরীক্ষা করা হয়। এরপর CISF বিভিন্ন ধরনের বেশ অনেকটা পরিমাণ ওষুধ উদ্ধার করে। জ্বর, পেটখারাপ, সর্দি থেকে ক্যান্সার, প্রেসারের প্যাকেট প্যাকেট ওষুধ বের হতে থাকে যাত্রীটির ব্যাগ থেকে। উদ্ধার হয় বেশ কয়েক প্যাকেট ইঞ্জিকেশনের সিরিঞ্জ ও ওষুধ।
এত ওষুধ নিয়ে যেতে গিয়ে ধরা পড়া যাত্রীর নাম আব্দুলমুতালিলজন খোতামজন উগলি। তিনি ওষুধগুলির কোনও বৈধ নথি বা কাগজ দেখাতে পারেননি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাস্টমসের হাতে ওষুধগুলি তুলে দেওয়া হয়েছে।
দেখুন ছবিতে
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: ইরানে পরমাণু কেন্দ্রে ইজরায়েলের হামলায় কোনও তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, জানাল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা
Air India Flight: ইঞ্জিনে গোলযোগ, কলকাতা বিমানবন্দরে আটকে এয়ার ইন্ডিয়ার মুম্বইগামী বিমান
Lufthansa Flight: মাঝ আকাশে বিমান বিস্ফোরিত হওয়ার হুমকি, হায়দরাবাদগামী লুফথানসার বিমানের অবতারণের অনুমতি বাতিল, তারপর যা হল
Lufthansa Flight: মাঝ আকাশে ফের বিপত্তি, গতিপথ পরিবর্তন করে ফিরতে হল হায়দরাবাদগামী বিমানকে, কিন্তু কেন?
Advertisement
Advertisement
Advertisement