Chhattisgarh: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নারায়ণপুর সফর বাতিল, রায়পুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

Amit Shah Visit Raipur (Photo Credit: X@airnewsalerts)

গতকাল থেকে দুই দিনের ছত্তিশগড় সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)  সোমবার তাঁর নারায়ণপুরে সফর করার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বাতিল করা হয়েছে। জানা গেছে, তিনি এদিন রায়পুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নকশাল বিরোধী অভিযান নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ছত্তিশগড় সফরের (Chhattisgarh Tour) প্রথম দিনে রবিবার তিনি রায়পুরে ছত্তিশগড় এবং প্রতিবেশী রাজ্যগুলির ডিজিপি এবং এডিজিপি-দের সঙ্গে নকশাল দমন অভিযান নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement