Chhattisgarh Shocker: ৪ ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটে মৃত্যু হল ৪ নবজাতকের, ঘটনা ছত্তিশগড়ের অম্বিকাপুর হাসপাতালের
খবর পাওয়া যেতেই ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও একটি তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন এবং পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
ছত্তিশগড়ের অম্বিকাপুর মেডিক্যাল কলেজে চার ঘণ্টা বিদ্যুতহীন হয়ে মৃত্যু হল চার নবজাতকের। জানা গেছে চার শিশু মেডিকেল কলেজের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) ছিল, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় তাদের মৃত্যু হয় বলে অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া যেতেই ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিং দেও একটি তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন এবং পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন- “আমি স্বাস্থ্য সচিবকে একটি তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছি। আরও তথ্য সংগ্রহ করতে অম্বিকাপুর হাসপাতালে যাচ্ছি। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নিশ্চিত করা হবে,”
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Agnimitra Paul: পুলিশ দিনে দিনে তৃণমূলের ক্যাডারে পরিণত হচ্ছে, বিজেপি দলীয় কার্যালয়ে পুলিশি হানা প্রসঙ্গে মন্তব্য অগ্নিমিত্রা পালের
Natural Remedies For Hair Growth: লম্বা চুল চাইছেন? ঘরোয়া এই উপায়ে লম্বা হবে চুল
Air India Flight Crash: ৪ চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে, আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান দিল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন
Advertisement
Advertisement