Goods Train Collided With Another Train: ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা দেখুন, মালগাড়ির উপর উঠে গেল যাত্রীবাহি ট্রেন, নিহত ৪

Train Accident (Photo Credit: X/IANS)

সামনা সামনি দুই ট্রেনের (Train) সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। এবার ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে মুখোমুখি দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। সংবাদ সংস্থা  আইএএনএসের ফুটেজ থেকে যে ছবি সামনে আসে, সেখানে দেখা যায়, মালগাড়ি এবং প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মালগাড়ির মাথার উপর যাত্রীবাহি ট্রেনের বেশ কয়েকটি কামরা উঠে যায়।

জানা যায়, বিলাসপুরে রেললাইনের উপর দাঁড়িয়ে ছিল যাত্রীবাহি ট্রেনটি। দাঁড়িয়ে থাকায় সেটি ফাঁকা ছিল। ওই সময় একটি মালগাড়ি ওই লাইনের উলটো দিক থেকে আসছিল। উলটো দিক থেকে এসে ওই মালগাড়িটি যাত্রীবাহি ট্রেনে ধাক্কা দিলে, বেশ কয়েকটি বগি দুর্ঘটনাগ্রস্থ হয়। প্রাথমিকভাবে ৪ জনের মৃৃত্যুর খবর মিলছে।

তবে যাত্রীবাহি ট্রেনটি প্রায় ফাঁকা ছিল। অন্যদিকে মালগাড়িতে তেমন কেউ ছিলেন না। ফলে ভয়াবহ দুর্ঘটনার ছবি উঠে এলেও মৃত্যুর খবর এখনও পর্যন্ত ৪ জনের মিলছে ছত্তিশগড় থেকে।

দেখুন দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের সেই ভিডিয়ো...

 

ভয়ঙ্কর দুর্ঘটনার একের পর এক ভিডিয়ো সামনে আসতে শুরু করেছে...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement