Chhattisgarh Accident:ছত্তিশগড়ে এক পথ দুর্ঘটনায় তিন মহিলা সহ ১২ জনের মৃত্যু, ঘটনায় শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

দুর্গ জেলার কুমহারি এলাকাস্থিত একটি ডিস্টিলারী কোম্পানীর কর্মীরা বাসে করে ফেরার সময় গত সন্ধ্যায় খেরপি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে উল্টে যায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

ছত্তিশগড়ে এক পথ দুর্ঘটনায় তিন মহিলা সহ ১২ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১৫ জন।জানা গেছে, দুর্গ জেলার কুমহারি এলাকাস্থিত একটি ডিস্টিলারী কোম্পানীর কর্মীরা বাসে করে ফেরার সময় গত সন্ধ্যায় খেরপি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের মধ্যে উল্টে যায়।দুর্ঘটনার খবর মেলার সঙ্গে সঙ্গেই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করে আহতদের সবরকম সুচিকিত্সার বন্দোবস্ত করার কথা বলেছেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement