Jharkhand: হোলি উদযাপন ঘিরে দুই দলের মধ্যে তুমুল বিক্ষোভ, জ্বলল এলাকা, দেখুন ভিডিয়ো

সময় যত এগোয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের জেরে এলাকার বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। চার চাকা থেকে দু'চাকা জ্বলল সবই। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ।

Chaos Between Two Groups in Jharkhand, Vehicles Torched (Photo Credits: ANI)

হোলি (Holi 2025) মানে রঙের উৎসব। আনন্দের উৎসব। মন কষাকষি, দূরত্ব ভুলে ভালোবাসার রঙে রাঙিয়ে তোলার উৎসব। আর সেই দোল উদযাপন ঘিরে দুই দলের মধ্যে বাধল তুমুল অশান্তি। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের (Jharkhand) ঘোরথাম্বা এলাকায় হোলি উদযাপনের সময় দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বাধে। সময় যত এগোয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের জেরে এলাকার বহু গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। চার চাকা থেকে দু'চাকা জ্বলল সবই। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে এলাকা শান্ত করে। দমকল আনা হয় আগুন নেভানোর জন্যে। এলাকায় পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে।

হোলি উদযাপন ঘিরে সংঘর্ষঃ

রাতের বিক্ষোভের পর শনিবার সকাল থেকে থমথমে এলাকাঃ

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement