Chandrayaan-3: চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে হল বিশেষ 'ভস্ম আরতি' (দেখুন ভিডিও)

আজ সকালে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের সাফল্য কামনা করে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে একটি বিশেষ ভস্ম আরতি-র আয়োজন করা হয়েছিল।

Special 'Bhasma Aarti' Photo Credit: Twitter@ANI_MP_CG_RJ

ইসরোর বিজ্ঞানীদের (ISRO) অনুসারে, চন্দ্রযান-3  আজ (২৩ অগস্ট) ভারতীয় সময় অনুযায়ী প্রায় ৬.০৪ মিনিটে চাঁদে অবতরণ করতে প্রস্তুত। গত দুবারের ব্যর্থতাকে সরিয়ে এবার অনেক  বেশি সাবধানী ইসরো। তাঁদের পাশাপাশি গোটা দেশ তাকিয়ে আছে চন্দ্রযানের সফল অবতরণের অপেক্ষায়। আজ সকালে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের সাফল্য কামনা করে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর শ্রী মহাকালেশ্বর মন্দিরে একটি বিশেষ ভস্ম আরতি-র আয়োজন করা হয়েছিল। স্থানীয় ভক্তদের প্রচুর ভিড় লখ্য করা যায় আজ  শ্রী মহাকালেশ্বর মন্দিরে। মন্দিরের পুরোহিতরা মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে বিশেষ 'ভস্ম আরতি' পরিবেশন করে। যার ভিডিও সামনে এসেছে। দেখে নিন সেই ভিডিও-

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement