Bahanaga Bazar Railway Station: বাহানাগা বাজার স্টেশন সিল করল সিবিআই, কোনও ট্রেন না থামানোর নির্দেশ

গত ২ জুন ওডিশার বালাসারোর বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়বাহ দুর্ঘটনা কাণ্ডের তদন্ত করছে সিবিআই।

Odisha Train Accident (Photo Credit: ANI)

গত ২ জুন ওডিশার বালাসারোর বাহানাগা বাজার স্টেশনে করমণ্ডল এক্সপ্রেস সহ তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়বাহ দুর্ঘটনা কাণ্ডের তদন্ত করছে সিবিআই। ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই রেল দুর্ঘটনায় সরকারী হিসেবে ২৮৮ জন মারা গিয়েছেন, জখম হাজারেরও বেশী। সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল দুর্ঘটনাস্থলে বেশ কয়েকবার পরিদর্শন করেছে।

এবার অভিশপ্ত বাহানাগা বাজার স্টেশনটিকে তদন্তের কাজের জন্য সিল করল সিবিআই। পাশাপাশি বাহানাগা বাজার স্টেশনে যাতে কোনও ট্রেন না দাঁড়ায়বা হল্ট নেয় রেলকে তেমন নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কোনওরকম সূত্র যাতে মুছে না যায় সেই জন্য সিবিআই এটি করল বলে মনে করা হচ্ছে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement